1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ জন - আজকের কাগজ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক আসামি ‘ছিনিয়ে নিতে’ ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫ বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা কর্ণফুলি শিকলবাহা খাল থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ জন

রাজু চৌধুরী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৭:৪৩ পিএম
শেয়ার করুন

নগরের বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামে এক যুবককে মারধর করে হত্যার
অভিযোগে করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে নাম থাকা অপর এক আসামি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। তারা বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা ও বাস্তুহারা বস্তিতে বসবাস করেন।

নিহত ইমন বাকলিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার ফুফু রেহানা বেগম এ ঘটনায় বাকলিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়। পরে তাকে মারধর করে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের মুখে ব্রিজের নিচে ফেলে রাখা হয়।

খবর পেয়ে ইমনের ফুফু ও ছেলে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বর্তমানে ইমনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এই বিভাগের আরো খবর