1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে বিদেশি মদসহ গ্রেপ্তার ভারতীয় নাগরিক - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

হিলিতে বিদেশি মদসহ গ্রেপ্তার ভারতীয় নাগরিক

হাসান আলী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৭:১৯ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানের অভিযোগে অজিৎ কুমার ঘোষ নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। এ সময় তাঁর কাঁধে থাকা ব্যাগ থেকে চার বোতল বিদেশি মদসহ পাসপোর্ট, আধার কার্ড, ভারতীয় মুদ্রা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি অভিযানিক দল হিলির বাসুদেবপুর গণেশ বাবুর চাতালের সামনে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার অভিযোগে এক ব্যক্তিকে কাঁধে ব্যাগসহ দেখতে পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে তাঁর ব্যাগ তল্লাশি করে ৭৫০ মিলিলিটারের চার বোতল ব্লেন্ডার প্রাইড ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট, একটি আধার কার্ড, একটি ভিভো মোবাইল ফোন এবং ভারতীয় ৬০ রুপি জব্দ করা হয়। পাসপোর্ট অনুযায়ী, আটক ব্যক্তি অজিৎ কুমার ঘোষ এবং তিনি ভারতের নাগরিক।

এ ঘটনায় হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র রায় বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর