
ডাক যোগে কাফনের কাপড় পাটিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার চন্ডিপুর গ্রামের আবদুর রহমানের বাড়িতে ডাক যোগে কাফনের কাপড়ের প্যাকেটে চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানাগেছে,মঙলবার (৫ মে) পৌরসভার রামরায় গ্রাম কসাই বাড়ির জুলহাস বেপারী প্রেরিত ডাক যোগে কাফনের কাপড়ের প্যাকেট ডাক পিয়নের মাধ্যমে চন্ডিপুর গ্রামের আবদুর রহমানের বাড়িতে পৌঁছে দেয়।প্যাকেটের ভিতরে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট পাওয়ার পর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ায় তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এ বিষয়ে আবদুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আবদুর রহমানজানায়, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ংকর হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনায় তারা থানায় সাধারণ ডায়েরি করেছে।
চৌদ্দগ্রাম থানার (ওসি) মো.আরিফ হোসাইন বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ঘটনায় থানায়একটি সাধারণ ডায়েরি হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।