1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তেঁতুল গাছের মগডালে বৃদ্ধা, হঠাৎ পুকুরে ঝাঁপ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

তেঁতুল গাছের মগডালে বৃদ্ধা, হঠাৎ পুকুরে ঝাঁপ

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬ ৮:৪৬ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডালে উঠে বসে থাকা এক বৃদ্ধাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে হঠাৎ পুকুরে ঝাঁপ দিলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধার নাম সাজেদা বেগম (৬০)। তিনি স্থানীয় মো. আবু সাঈদের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান তারা। সেখানে তিনি কখনো বসে, কখনো শুয়ে ছিলেন—যা দেখে আশপাশের মানুষের মধ্যে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (অ.দা.) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে গাছের মগডালে অবস্থান করতে দেখা যায়। এ সময় পরিবারের অনাগ্রহের কারণে উদ্ধার কার্যক্রমে বিলম্ব ঘটে। একপর্যায়ে হঠাৎ তিনি গাছ থেকে পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ওই নারী মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এই বিভাগের আরো খবর