1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাত্রলীগই ভালো ছিলো, ধরে ধরে পিটাইতো: জবি হল প্রভোস্ট - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

ছাত্রলীগই ভালো ছিলো, ধরে ধরে পিটাইতো: জবি হল প্রভোস্ট

রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৩ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের লাইব্রেরি থেকে নিয়মিত বই চুরির ঘটনায় সংবাদ প্রকাশ করায় হল প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা সাংবাদিককে হুমকি দিয়ে তিনি বলেন, ‘আগে ছাত্রলীগ ছিলো না? তারাই ভালো ছিলো ধরে ধরে পিটাইতো ঐটাই ঠিক ছিল।’

তিনি আরো বলেন, ‘এতো তাড়াহুড়া কিসের? সে দৌড়াইয়া নিউজ করে দিছে। হলে কিছু মেয়ে আছে সবকিছু এখনই চায়। তারা কি হয়ে গেছে?’

সংবাদ প্রকাশ করা সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ও আমার হলের শৃঙ্খলা কমিটিতে আসবে। নিউজের জন্য জবাবদিহি করবে। ওই আবার নিউজ করবে। এতো সময় নাই আমার সাংবাদিকদের সাথে কথা বলার।’

হল প্রভোস্ট আরো বলেন, ‘সাদা দলের লোক নাই তাই প্রভোস্ট হয়েছি। এত ঠেকা নাই আমার। নির্বাচন হলে তখন দলের অনেক লোক হবে। কেউ দায়িত্ব নিতে চাইলে তখনই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবো।’

এর আগে, হলের লাইব্রেরি থেকে বই চুরির ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক দেশ রূপান্তর এর অনলাইনে। সংবাদ প্রকাশের পর ক্ষুদ্ধ হয়ে দেশ রূপান্তরের জবি প্রতিনিধি ফাতেমা আলীকে হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন ফেইসবুক গ্রুপে কমেন্ট করেন তিনি। পরে সংবাদ প্রকাশের জেরে রাত ১২ টার দিকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হলের শৃঙ্খলা কমিটির সভায় ডাকা হয় তাকে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমি বই চুরির বিষয়টি সম্পর্কে অবগত আছি। তবে সাংবাদিকের সাথে এরূপ আচরনের ঘটনা সম্পর্কে এখনও কিছু জানিনা। আমি বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছি। যদি সত্যিই এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’

এই বিভাগের আরো খবর