1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যুবকের মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর আর পরিকল্পনা নেই, সুযোগ এলে কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত ধর্মপাশায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও রেলি অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যুবকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪২ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে বউ ও শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আহত মো. রাশেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. রাশেদ বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব জলদি নুরুল আলমের ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার পূর্ব জলদিতে বউ জমিলা আক্তার এবং শাশুড়ি হোসেনে আরার মধ্যে পারিবারিক কলহ থেকে ঝগড়া শুরু হয়। পার্শ্ববর্তী বাড়ির মোহাম্মদ রাশেদ তাদের ঝগড়া থামাতে গেলে তাকে ভারী লাঠি দিয়ে মাথায় আঘাত করে জমিলা আক্তার। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যায়। রাতে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সরাসরি জড়িত জমিলা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিলা আক্তার পূর্ব জলদির মো. আব্দুল্লাহর স্ত্রী।

এই বিভাগের আরো খবর