1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ঝুঁকি ভাতা দেওয়া হবে বন কর্মকর্তাদের : পরিবেশ উপদেষ্টা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
পাবনায় প্রতিপক্ষের গুলিতে নিহত ২ সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল ইস্কাফ উদ্ধার, মোরসালিন আটক উলিপুরে ঘরে মিলল গৃহবধূর মরদেহ, ঘটনার পর উধাও স্বামী-শাশুড়ি অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত সেঞ্চুরির দিনে নিজের ভুল স্বীকার করলেন ওপেনার সাদমান প্রথম শ্রেণির পৌরসভা চৌদ্দগ্রাম, তবুও উন্নয়নবঞ্চিত ওয়ার্ড বাঁশের সাঁকোয় জনদুর্ভোগ সাম’স’ রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার নওগাঁয় সাংবাদিক মাতার মৃত্যু বিভিন্ন সংগঠনের শোক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, ৫ টি যাত্রীবাহী বাসকে ৯০ হাজার টাকা জরিমানা

ঝুঁকি ভাতা দেওয়া হবে বন কর্মকর্তাদের : পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ১০:১১ এএম
শেয়ার করুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন রক্ষায় কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। কাজের গতি বাড়াতে হবে এবং যেকোনো সমস্যা হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে।বন কর্মকর্তাদের ঝুঁকি ভাতা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বন ভবনে ‘নদীর প্রাণ ডলফিন-শুশুক, নিরাপদে বেঁচে থাকুক’প্রতিপাদ্যে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে বিশেষ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশীয় প্রজাতির গাছ লাগানো বন বিভাগের প্রধান দায়িত্ব। গাছ কাটার বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা নেওয়ার জন্য বনরক্ষীদের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, ডলফিন টিকিয়ে রাখতে নদী ও জলাশয়ের দূষণ রোধ এবং পানির প্রবাহ ঠিক রাখতে হবে। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। ডলফিন রক্ষায় স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিলুর রহমান। সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ. খান, উপপ্রধান বন সংরক্ষক ও সুফলের প্রকল্প পরিচালক গোবিন্দ রায় এবং বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা ডলফিন রক্ষায় সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

পরিবেশ উপদেষ্টা অনুষ্ঠানে সাইটিস সার্টিফিকেশন প্রক্রিয়া ডিজিটালাইজড করার ওয়েবসাইট উদ্বোধন করেন। তিনি এ সময় ডলফিন জরিপের ফলাফল ঘোষণা করেন। এই সমীক্ষার ফলে প্রায় ৬৩৬টি দল বা ১ হাজার ৩৫২টি গাঙ্গেয় ডলফিনের উপস্থিতি নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে ডলফিনের প্রদর্শনী ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এই বিভাগের আরো খবর