বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, ডিসেম্বরে শুধু শীত আসছে: হুমায়ুন কবির কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও শেখ হাসিনার নির্দেশে দেশে ফের রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে: রিজভী দাম বাড়ল সয়াবিন তেলের প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন

ডেঙ্গুতে ৭৬০ রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ১২:৪৯ পিএম
Advertisement
শেয়ার করুন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬০ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৯৮৯ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৫ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৪২৫ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ৩৩৫ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ১ হাজার ৭৬৭ জন ঢাকার এবং ১ হাজার ২২২ জন ঢাকার বাইরে।

প্রসঙ্গত, দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর ১ লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। পরের বছর ডেঙ্গু রোগের বিস্তার ঘটেনি। ২০২১ সালের মাঝামাঝিতে এসে উদ্বেগজনকহারে বাড়তে থাকে ডেঙ্গু রোগী।

এই বিভাগের আরো খবর