1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৪ জন - আজকের কাগজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় স্বর্নকারকে হত্যা ৬ ভরী স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকা লুট চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিক্যাল শিক্ষার্থীদের একটি বাস খাদে: আহত ২০ আশুলিয়ায় আলোচিত ট্রিপল মার্ডার: ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন প্রধান বিচারপতির এজলাসে কী ঘটেছিল? সৌদির জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন শহরে ইয়েমেন থেকে ব্যাপক হামলা হুতিদের ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, সংসদকে যা জানালেন প্রতিমন্ত্রী হুমায়ুন ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৪ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ২:৫৬ পিএম
শেয়ার করুন

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো চারজনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৮৯৬ জন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আক্রান্তদের মধ্যে ঢাকার ৫৩৭ জন এবং ঢাকার বাইরের ৩৫৯ জন রয়েছেন।

বুলেটিনে আরো বলা হয়, বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ১৭৪ জন।

এরমধ্যে ঢাকায় ২ হাজার ১৫৯ জন। আর ঢাকার বাইরে ১ হাজার ১৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ৬৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হন। এর মধ্যে ঢাকায় ২০ হাজার ৬০০ জন আর ঢাকার বাইরে আক্রান্ত হন ৮ হাজার ৯৮ জন আক্রান্ত হন।

এছাড়া একই সময়ে সারাদেশে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৪১৪ জন রোগী। এরমধ্যে ঢাকায় ১৮ হাজার ৩৭৬ জন আর ঢাকার বাইরের ৭ হাজার ৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১০ জনের।

সূত্র : ইউএনবি

এই বিভাগের আরো খবর