1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তারামনে ট্রাক তাণ্ডব, প্রাণ গেল সেনাসদস্যের - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

তারামনে ট্রাক তাণ্ডব, প্রাণ গেল সেনাসদস্যের

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৩৯ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তায় বেপরোয়া পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ১৪ জানুয়ারি সকালে সাবেক সেনাসদস্য নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে কুড়িগ্রাম শহরের উদ্দেশে রওনা দেন। তারামন চৌরাস্তায় পৌঁছামাত্র নাগেশ্বরী থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার পর নিহতের ভাই মো. এনামুল হক কুড়িগ্রাম সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত ট্রাকচালক ঘটনার পর আত্মগোপনে চলে যায়।
অবশেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে লালমনিরহাট থেকে ঘাতক ট্রাকচালক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব-১৩।
র‍্যাব জানিয়েছে, সড়কে বেপরোয়া যানচালনা ও প্রাণহানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। স্থানীয়রা দ্রুত সড়কটিতে গতি নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর