1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ছয় বছর নির্ধারণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, সংসদে ক্ষোভ নাহিদ ইসলামের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ চৌদ্দগ্রামে যুবদলের কমিটি গঠন নিয়ে তোলপাড়, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ টেকনাফে জরাজীর্ণ ভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যুব এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর জনবল সংকটে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সেটি রোগাক্রান্ত হয়ে পড়েছে: ৫ লক্ষ লোকের স্বাস্থ্যসেবা ঝুঁকিতে

বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ছয় বছর নির্ধারণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৪:০৯ পিএম
শেয়ার করুন

২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) পর্যায়ের শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এই নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়সের শর্ত শিথিল ও পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৭’ জারি করা হয়। মাধ্যমিকে ভর্তির নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন।

নতুন এই নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর নির্ধারণ করা হয়েছে।

জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর পূর্ণ হতে হবে, তবে তা সাত বছরের কম হতে হবে। অর্থাৎ, এবারের ভর্তির ক্ষেত্রে জন্মতারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে পাঁচ বছর পর্যন্ত শিথিলতার সুযোগ রাখা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ভর্তি নীতিমালায় এই বয়সসীমা পাঁচ বছর নির্ধারণ করা হয়েছিল। এর আগে গত ১৩ অক্টোবর ২০২৬ জারি করা নীতিমালায়, ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর। নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি, তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে [জন্মতারিখ ০১–০১–২০২০ থেকে ৩১–১২–২০২০ পর্যন্ত]। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

ভর্তির প্রক্রিয়া সম্পর্কে নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের জন্য লটারি পদ্ধতি আবশ্যিক। লটারির মাধ্যমে নির্বাচিতদের তালিকা প্রকাশের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর একটি অপেক্ষমাণ তালিকাও রাখতে হবে। যদি নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ভর্তি না হয়, তবে অপেক্ষমাণ তালিকা থেকে মেধার ভিত্তিতে ভর্তি সম্পন্ন করতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নবম শ্রেণিতে ভর্তির বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার পূর্ণমান ৫০ নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। এই পরীক্ষার সময়সীমা হবে এক ঘণ্টা।

চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ১০০। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর বরাদ্দ থাকবে এবং পরীক্ষার সময় দেওয়া হয়েছে দুই ঘণ্টা। সব প্রতিষ্ঠানের প্রধানদের তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের শূন্য আসনসংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করতে হবে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকেও জাতীয় ও স্থানীয় পত্রিকার পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি কার্যক্রমের ব্যাপক প্রচার নিশ্চিত করতে হবে।

আবেদন ও ফি সংক্রান্ত নির্দেশনায় জানানো হয়েছে, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নেওয়া যাবে। সেশন চার্জসহ অন্যান্য ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করতে হবে। জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটে।

এই বিভাগের আরো খবর