1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভূঞাপুরে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

ভূঞাপুরে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু

খায়রুল খন্দকার
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ৫:২৯ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে রাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশন সুত্রে জানা যায়, কালিহাতী উপজেলার সোনাকান্দা গ্রামের তৈয়ব ফকিরের ছেলে রাকিব (২৬) ভূঞাপুর রেলওয়ে স্টেশনে বিকেলে প্লাটফর্মে বসে ছিল ও ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন করছিলো।  পরে জামালপুর থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি ভূঞাপুর স্টেশনে পৌছানোর সাথে সাথেই ট্রেনের নিচে ঝাপ দেয় ওই যুবক। পরে মূহুর্তেই তার দেহ থেকে হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলস্টেশন কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থলে ভূঞাপুর থানা পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল কাদের বলেন, যুবকটি মাদকাসক্ত ছিলো। ট্রেন আসার সাথে সাথেই ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশটি উদ্ধার করে আইনগত পদক্ষেপ শেষে পরিবারের নিকট হস্তান্তর করবেন।

এই বিভাগের আরো খবর