1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

ভোলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত

ভোলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ৭:৫৬ পিএম
শেয়ার করুন

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোলা থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও অটোরিকশায় থাকা মা ও তার ছেলে মারা যান। দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে থাকা পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে।

তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর