1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহত ১,আহত ১৫ - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহত ১,আহত ১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬ ৫:৪৭ পিএম
শেয়ার করুন

ঘণ কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি থেমে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। শুক্রবার (৯ ই জানুয়ারি) ভোর ৫ টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক্সপ্রেসওয়েতে ওই দূর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনে একটি থেমে থাকা পণ্যবাহী ট্রাককে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসের ভেতর আটকে পড়ে যাত্রীরা। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত আরও ১৫ জন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোরে ঘন কুয়াশায় আচ্ছাদিত ছিলো এক্সপ্রেসওয়ে। সামান্য দূরত্বে কিছু দেখা যাচ্ছিলো না। এতে মহাসড়কে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর