1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যূ আহত ৩ - আজকের কাগজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যূ আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১২:৫৮ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যূ হয়েছে।

‎এ সময় আরো ৩ জন আহত হয়েছে। নিহত আবির দেওয়ান (১৪) তস্তিপুর গ্রামের আলমগীর দেওয়ান এর ছেলে। আহতরা হলো একই বাড়ির মোঃ রতন দেওয়ান (৩৮) , আল আমিন দেওয়ান (৩৫) ও মোহন মোল্লা  (৪০) ।

‎ আহতদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎জানা গেছে ১৭ এপ্রিল (বৃহস্পতিবার )দুপুর নিহত ও আহতরা মিলে দুপুর ২টার দিকে  তাদের বাড়ির সামনের পুকুরে গাছের ডালা কেটে মাছ ধরার জন্য পুকুরে ফেলছিল। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে    আবির দেওয়ান(১৪) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় এবং রতন দেওয়ান, আল আমিন দেওয়ান ও মোহন মোল্লা আহত হয়।
‎‎এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ‎(ওসি ) মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর