1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাবি ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

রাবি ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬ ৮:৪৫ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। রবিবার (১ মার্চ) রাতে নতুন সেটআপে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত ও মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার নিন্দা জানানোর মাধ্যমে সামনে এসেছেন তিনি।

তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন নামক একটি অরাজনৈতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রাখায় পেয়েছিলেন জুলাই হিরো অ্যাওয়ার্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাম্পাসে বেশ পরিচিত মুখ ছিলেন মেহেদী সজীব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখ সারির নেতা ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে রেখেছিলেন বড় ভূমিকা। তবে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে রাকসুর ভিপি পদে নির্বাচন করলেও কোনো প্রচারণায় নামেননি তিনি। ফলে মাত্র ৩২৩টা ভোট পেয়েছিলেন এই হ্যাভিওয়েট প্রার্থী। কোনো এক অজানা কারণে রাকসুর নির্বাচনের এক-দেড় মাস আগে থেকে সম্পূর্ণ মাঠের বাইরে চলে যান তিনি। তবে গেল দেড়-দুই মাস থেকে আবারও সক্রিয় হতে দেখা যায় তাকে।

জানতে চাইলে মেহেদী সজীব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি অনেক আগে থেকেই ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক রাজনীতির সাথে যুক্ত ছিলাম। প্রতিকূল পরিস্থিতির কারণে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা সম্ভব ছিল না। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় আমি প্রকাশ্যে শিবিরের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার ইচ্ছে পোষণ করেছি।

এই বিভাগের আরো খবর