1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
লালমনিরহাটে ট্রাক আটকিয়ে ২০৬ তামাক লুট - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বাকেরগঞ্জে পান্ডব নদীর তীব্র ভাঙন, ঝুঁকিতে প্রধান পাকা সড়ক ইসরাইল নির্বাচন: সরকার গঠনের জটিল সমীকরণে অনিশ্চিত ভবিষ্যৎ রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ বাউবি থেকে এমএসএস ডিগ্রিধারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিয়া তাহসিফ সাউরির মৃত্যু: পিবিআই হেফাজতে থাকা দীপের চাঞ্চল্যকর জবানবন্দি ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

লালমনিরহাটে ট্রাক আটকিয়ে ২০৬ তামাক লুট

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৫৫ পিএম
শেয়ার করুন

৫ আগষ্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন ও দেশ ছেরে পালিয়ে যাওয়ার পর পরেই শুরু হয় সারাদেশে জুড়ে তান্ডব, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, তারেই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার সদর উপজেলার রাজপুর ইউনিয়নে বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এর মতো ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এর ধারাবাহিকতায়,গত ৮ আগষ্ট রাজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মোফা তার থেকে তার একটি তামাক গোডাউন থেকে ২০৬ মন তামাক ট্রাক যোগে হারাগাছ পৌরসভা এলাকায় নিয়ে যাওয়ার পথে রাজপুর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাজা মিয়ার নির্দেশে তার দলীয় সন্ত্রাসী ক্যাডার বাহিনীরা তামাকের ট্রাক টি আটক করে সমস্ত তামাক লুট করে নিয়ে গিয়ে তার বাড়ির গোডাউনে রক্ষিত রাখে। তার কাছে তামাক আটকের কথা জানতে চাইলে প্রথমে তিনি অস্বীকার করেন পরে তামাক নিয়ে যাওয়ার ঘটনাটি স্বীকার করেন এবং বলেন যে আমি চেয়ারম্যান মোফার কাছে টাকা পাবো সে কারনে তামাক গুলো আটক করেছি, এ ব্যপারে তামাকের মালিক মোফাজ্জল হোসেন মোফা চেয়ারম্যান এর নিকট যানতে চাইলে তিনি বলেন সাজা মেম্বার আমার কাছে ২ লাখ টাকা পেতো তা আমি অনেকদিন আগে পরিশোধ করে দিয়েছি।

মোফা চেয়ারম্যান আরো বলেন রাজপুরে আমার তামাকের গোডাউন লুট ও আমার বাড়ির গোডাউন থেকে তামাক হারাগাছ নিয়ে যাওয়ার সময় লুট এসব কোন টাকা পয়সা পাওনা দাওনার কোন বিষয় না আমি আওয়ামী লীগ এর রাজনীতি করি এটাই আমার অপরাধ। আমি বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত ছাত্রদের ৩ টি হত্যা মামলায় আত্মগোপন করে আছি আর সন্ত্রাসীরা এই সুযোগ কে কাজে লাগিয়ে আমার কোটি টাকার তামাক লুট করে নিয়ে যায়। আমি বর্তমান তত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড, মোহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টা মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি যাতে করে আমার গোডাউনে রক্ষিত কোটি টাকার তামাক ফেরতের আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

এই বিভাগের আরো খবর