
বাংলাদেশে ২০২৪ সালের আগস্ট মাসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের জন্য তার আইনি পরামর্শকদের আবেদনের পর থেকেই ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি’ নতুন করে আলোচনায় এসেছে। সরকারিভাবে বারবার শেখ হাসিনাকে এই চুক্তির আওতায় ফিরিয়ে আনার প্রসঙ্গটি তোলা হয়েছে। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও বাংলাদেশ এ বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছিল। তবে ভারত বরাবরই এ ইস্যুতে আইনি প্রক্রিয়ার কথা বলে আসছে।
তবে ভারত সরকার এই পুরো বিষয়টিকে একান্তই একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া হিসেবে দেখছে।
গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পৃক্ত।
তার ভাষায়, এটি একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া।
সাধারণত কোনো অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা ও আনুষঙ্গিক প্রমাণাদি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।
ইন্টারপোলের রেড নোটিশ বা শুধু গ্রেফতারি পরোয়ানা থাকলেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে পরে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।
মূলত পলাতক অপরাধীদের ফেরাতে ২০১৩ সালের জানুয়ারিতে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনেই অতীতে অনুপ চেটিয়া বা নারায়ণগঞ্জের সাত খুনের আসামি নূর হোসেনের মতো ব্যক্তিদের হস্তান্তর করা হয়েছিল। ২০১৬ সালে চুক্তিতে একটি সংশোধনী আনা হয়, যার ফলে অনুরোধকারী দেশকে এখন অভিযোগের পক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ জমা না দিলেও চলে; সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটি বৈধ অনুরোধ হিসেবে গণ্য করা হয়। মূলত পলাতক অপরাধীদের প্রত্যর্পণ সংক্রান্ত ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ নামের একটি আইন আছে এবং সেই আইন অনুযায়ী পলাতক অপরাধীদের ফেরাতে প্রত্যর্পণ চুক্তি করার বাধ্যবাধকতা আছে। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপর দেশটি থাইল্যান্ড। পরে ২০১৬ সাল চুক্তির একটি ধারা সংশোধন করা হয়। কিন্তু ওই চুক্তিতেই আসলে বলা আছে যে এখানে প্রত্যর্পণ সম্ভব হবে কিনা।
ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের জোরালো দাবি জানালেও ভারত আইনি কাঠামোর মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ রেখেছে।
তিনি মনে করেন, চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ সম্ভব কি না, তা পর্যালোচনার বিষয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকা চুক্তির কপি অনুযায়ী, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন সব কর্মকাণ্ডকে বোঝানো হয়, যার সাজা কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ড। আর্থিক বা রাজস্ব সংক্রান্ত অপরাধও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অপরাধ সংঘটনের চেষ্টা, প্ররোচনা দেওয়া বা সহায়তা করাও প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।
তবে আলোচনার কেন্দ্রে থাকা চুক্তির ৬ নম্বর ধারাটি শেখ হাসিনার সমর্থকদের আশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই ধারায় বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, তা যদি রাজনৈতিক চরিত্রের হয়, তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। হাসিনার সমর্থকদের দাবি, বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাকে ফেরানোর আইনি সুযোগ ভারতের নেই। শেখ হাসিনার সমর্থকরা অনেকেই চুক্তির ৬ নম্বর ধারাটিকে সামনে নিয়ে এসেছেন।
চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে বিশেষ কিছু ব্যতিক্রমও রয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, অনিচ্ছাকৃত নরহত্যা, বা এমন বিস্ফোরণ ঘটানো যা মানুষের জীবন বিপন্ন করতে পারে। এছাড়া অপহরণ, জিম্মি করা, বেআইনিভাবে আটক রাখা বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের মতো গুরুতর ফৌজদারি অপরাধগুলো রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ, যদি কোনো অভিযোগ এই গুরুতর অপরাধগুলোর আওতাভুক্ত হয়, তবে রাজনৈতিক যুক্তি দেখিয়ে প্রত্যর্পণ ঠেকানো কঠিন হতে পারে। তৃতীয়ত, কোনো অপরাধ উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী শাস্তিযোগ্য কি না, তা নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচ্য হবে না যে, উভয় রাষ্ট্রের আইন অপরাধটি সংঘটনকারী কাজ বা কাজ থেকে বিরত থাকাকে একই শ্রেণির অপরাধ হিসেবে চিহ্নিত করেছে কি না কিংবা অপরাধটির। এই চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে গঠিত অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে, এই চুক্তি অনুযায়ী কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ মঞ্জুর করা যাবে, এমনকি প্রত্যর্পণ চাওয়া ব্যক্তির সংশ্লিষ্ট কার্যকলাপ সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে। রাখা, নিজেকে বা অন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার বা আটক করা প্রতিরোধ বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির আগ্নেয়াস্ত্র ব্যবহার করা। কিংবা যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে অথবা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেই অপরাধের তুচ্ছ বা লঘু প্রকৃতি বা কথিত অপরাধ সংঘটনের পর অথবা বেআইনিভাবে পলাতক হওয়ার পর, ক্ষেত্রমত, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং তার। এ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তিকে যেসব কারণে প্রত্যর্পণ করা যাবে না তার মধ্যে আছে- সংশ্লিষ্ট ব্যক্তি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে।
পাশাপাশি চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অন্যান্য ভিত্তিসমূহ উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হওয়ার পর থেকেই সরকার তাকে ফিরিয়ে আনার ব্যাপারে অত্যন্ত তৎপর। তবে আইনি গোলকধাঁধা এবং চুক্তির বিভিন্ন অনুচ্ছেদের ব্যাখ্যায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি বর্তমানে বড় ধরনের কূটনৈতিক ও আইনি বিতর্কের জন্ম দিয়েছে। শেখ হাসিনা নিজে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করলেও বাস্তবিকভাবে প্রত্যর্পণ প্রক্রিয়াটি শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।