1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং অনুযায়ী গবেষণায় দেশের শীর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
হরমুজ প্রণালির তলদেশের ইন্টারনেট ক্যাবল লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের রংপুর-রাজশাহীর পর এবার চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের মতো বড় চোরের দল মানুষ দেখেনি: স্পিকার হাফিজ উদ্দিন অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, মাদক ও নারীসহ ৮৪ জন আটক চসিক’র সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে সাদুল্লাপুরে উচ্চ শিক্ষা অর্জন করেও জোটেনি চাকুরী, অবশেষে সফল উদ্যােক্তা হলেন জেমি ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের! ৬৪ বিজিবির অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ ভাইগড় সীমান্তে যৌন উত্তেজক ‘নিশি’ সিরাপ জব্দ করল বিজিবি চসিক’র উদ্যোগে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে নির্মিত হয়েছে পদ্মফুলের নকশায় আলোকসজ্জিত গোলচত্বর

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং অনুযায়ী গবেষণায় দেশের শীর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

মাসফিকুল হাসান
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৩ পিএম
শেয়ার করুন

আন্তর্জাতিক স্বীকৃত গবেষণা মূল্যায়ন সূচক সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং-এ গবেষণা ক্ষেত্রে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)।

সাম্প্রতিক প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে গবেষণা উৎপাদন, গবেষণার প্রভাব এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো সূচকে বিশ্ববিদ্যালয়টির উল্লেখযোগ্য অগ্রগতি প্রতিফলিত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরে গবেষণাধর্মী কার্যক্রমে জোর দেওয়া, শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন গবেষণা প্রকল্পে সম্পৃক্ততার ফলেই এ সাফল্য এসেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় গবেষকদের একজন ও দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মান তার গবেষণায় নির্ধারিত হয়। সাম্প্রতিক সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় -এ প্রকাশনা, সাইটেশন ও গবেষণা প্রকল্প বৃদ্ধি আমাদের সক্ষমতার প্রমাণ। এখন লক্ষ্য এই অগ্রগতিকে টেকসই করে বৈশ্বিক মানদণ্ডে অবস্থান আরও শক্তিশালী করা।

বিশ্ববিদ্যালয় এর আরেক গবেষক ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন,
গবেষণা হলো একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকটাকে গুরুত্ব দিচ্ছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে কিভাবে একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করা যায় সে চেষ্টা অব্যাহত থাকবে I প্রফেসর ডঃ মো: ফেরদৌস রহমান আরও বলেন যে বর্তমান সময়ে বেরোবির শিক্ষক এবং শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক বেশি গবেষণামুখী।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, এই অর্জন ভবিষ্যতে গবেষণায় আরও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বেরোবির অবস্থান আরও সুদৃঢ় করবে।

সম্প্রতি প্রকাশিত সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং অনুযায়ী গবেষণায় দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থানেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
তালিকা অনুযায়ী, গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান করছে ৪র্থ স্থানে। অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে ৬ষ্ঠ অবস্থানে।
এছাড়া তালিকার ৯ম স্থানে অবস্থান করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এই বিভাগের আরো খবর