1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সীমান্তে আগ্রাসন চালানো হলে লং মার্চ ঘোষণা করা হবে : নাহিদ - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ নেতানিয়াহুর জোটে বড় ধাক্কা, সমর্থন প্রত্যাহার রক্ষণশীল দলের ইসরাইলের নির্বাচনে ঝিমিয়ে পড়ল নেতানিয়াহুর জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় ৪২ হাজার কোটি টাকা

সীমান্তে আগ্রাসন চালানো হলে লং মার্চ ঘোষণা করা হবে : নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১২:২২ পিএম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সীমান্তে আগ্রাসন চালানো হলে লং মার্চ ঘোষণা করা হবে। সীমান্তে আগ্রাসন মেনে নেব না। সীমান্ত রক্ষা করব। সীমান্তে প্রায়ই নিরীহ বাংলাদেশি হত্যা করা হয়।এটি কাম্য নয়।’
রবিবার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত পথসভায় এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘দেশে মৌলিক সংস্কার করতে হবে। সব জেলা থেকে বৈষম্য দূর করতে হবে।আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সেই স্বপ্নই আমরা দেখি। জনগণের বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমাদের নিকট আমানত। নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে বৈষম্য করার সুযোগ দেওয়া হবে না।বিচার এবং সংস্কার করতে হবে। এটাই আমাদের দাবি।’
নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণ-অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ-অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি।আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি।’এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের একটা বার্তা নিয়ে এসেছি, যে বার্তা একটা ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদের স্বপ্ন দেখায়, যে বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি।’এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আমরা আর কোনো রাজনৈতিক বৈষম্য দেখতে চাই না। নতুন সংবিধান চাই। নতুন সংবিধান করতে হবে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যাতে ভারত, আমেরিকা চীন কেউ আমাদের দিকে তাকাতে না পারে।’

দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনুভা জাবিন বলেন, ‘জনতাই ক্ষমতা। দেশটা আমরা এভাবেই গড়তে চাই। আমাদের ভুল-ত্রুটি হতে পারে। সেগুলো আপনারা ধরিয়ে দেবেন।’

সভায় আরো বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, জেলা সমন্বয় কমিটি প্রধান সমন্বয়কারী আলাউল হক।সভায় উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক-দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ শীর্ষ কেন্দ্রীয় নেতারা।

এর আগে দুপুর ২টার দিকে কেন্দ্রীয় নেতারা চাঁপাইনবাবগঞ্জে জুলাই আন্দোলনের কেন্দ্রস্থল শহরের শান্তিমোড়ে পৌঁছান। সেখান থেকে শহরের প্রধান সড়ক ধরে পদযাত্রা শুরু করে শহরের বাঁতেন খাঁর মোড়, নিমতলা মোড়, বড়ইন্দারা মোড়, গাবতলা মোড় এবং প্রেস ক্লাবের সামনে দিয়ে সরকারি কলেজ মোড়ে পৌঁছে সভায় যোগ দেন। অনুষ্ঠানস্থলে আসার পূর্বে দলের নেতারা সড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পদযাত্রা এবং মঞ্চ থেকেও তারা ছাত্র-জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে নেতারা শহরের ক্লাব সুপার মার্কেটে দলটির জেলা কার্যালয় উদ্বোধন করেন।

এই বিভাগের আরো খবর