1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
তাহসিফ সাউরির মৃত্যু: পিবিআই হেফাজতে থাকা দীপের চাঞ্চল্যকর জবানবন্দি ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ নেতানিয়াহুর জোটে বড় ধাক্কা, সমর্থন প্রত্যাহার রক্ষণশীল দলের ইসরাইলের নির্বাচনে ঝিমিয়ে পড়ল নেতানিয়াহুর জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৬:৪২ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির (৩৩) ওপর হামলা ও অন্যান্য ঘটনায় দুষ্কৃতকারীদের তদন্ত করে খুঁজে বের করে শাস্তির দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচাল করার জন্য নীলনকশা অনুযায়ী কাজ করছে একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

তিনি বলেন, এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে আহত করা হয়েছে। এসব দুষ্কৃতকারী কারা, তাদের খুঁজে বের করে শাস্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

এই বিভাগের আরো খবর