1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
জোটবদ্ধ ইসলামি দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইল নির্বাচন: সরকার গঠনের জটিল সমীকরণে অনিশ্চিত ভবিষ্যৎ রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ বাউবি থেকে এমএসএস ডিগ্রিধারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিয়া তাহসিফ সাউরির মৃত্যু: পিবিআই হেফাজতে থাকা দীপের চাঞ্চল্যকর জবানবন্দি ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই

জোটবদ্ধ ইসলামি দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫ ১:২১ পিএম
শেয়ার করুন

জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করিম।

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, ইসলামপন্থিদের ঐক্যের ব্যাপারে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জোটবদ্ধ ইসলামি দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতির পক্ষের। মৌলিক সংস্কারের প্রশ্নে কেউ কেউ দ্বিমত পোষণ করছে। সেটি হলে জুলাইয়ের শহিদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলেও জানান তিনি।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো ক্ষমা নাই। পালিয়ে থেকে অনেকেই উসকানিমূলক কথা বলে যাচ্ছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। সংসদের উভয় কক্ষেই আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকবে৷ এবার ইসলামপন্থি দলগুলোর ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা পূরণ করতে হবে। সংস্কার, বিচার আর নির্বাচন আয়োজনে অটল থাকার জন্য সরকারের প্রতি আহ্বান থাকবে। সরকারের সহযোগিতায় কাজ করবে ইসলামী আন্দোলন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন প্রতিবেশী রাষ্ট্রের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চায়। তবে কোনো আগ্রাসী সম্পর্ক চায় না। নারীরা জনসংখ্যার অর্ধেক। নারীর অধিকার সমুন্নত রাখাই ইসলামী আন্দোলনের অঙ্গীকার।

এই বিভাগের আরো খবর