1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবির বিআরটিসি বাসের সাথে ট্রাকের ধাক্কা, আহত একাধিক - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে মিরকাদিমে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে আটক চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নগদ অর্থ জরিমানা কাপড়ের রোলভর্তি কনটেইনার জালিয়াতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার সাপাহারে ওসি বদলি, নতুন ওসি যোগদান, তবু চার্জ হস্তান্তর হয়নি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেন চালু হচ্ছে হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফাঁকফোকর যেখানে বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুবির বিআরটিসি বাসের সাথে ট্রাকের ধাক্কা, আহত একাধিক

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৮:৪৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বিআরটিসি বাস ইউটার্ন নিতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেলতলীর ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বাস শিডিউল অনুযায়ী দুপুর দুইটায় ‘ঢাকা মেট্রো-ব ১১-৪৯৫১’ নম্বর প্লেটের ০৪ নং বিআরটিসির লাল বাসটি শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। বেলতলী-পদুয়ার বাজার রুটে চলাচলরত বাসটি বেলতলীতে ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক বাসের সামনের দিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থীরা আহত হন।

তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নিকটস্থ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কেউ গুরুতর আহত হননি বলে নিশ্চিত করেছেন বাসে থাকা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মু. ওসমান গনি।

দুর্ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শী মু. ওসমান গনি বলেন, ‘বাসটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বেলতলী ইউটার্নে ঘুরার সময় আমাদের বাসটি খুব ধীরেই ইউটার্ন নিচ্ছিল। অর্ধেক ইউটার্ন নেওয়ার পর একটা ট্রাক দেখে থেমে যায়। কিন্তু, ট্রাকটি কোনো ধরনের গতি বা দিক পরিবর্তন না করে সোজা চলে যায়। এতে বাসের সামনে জোরে ধাক্কা লাগে। সামনের কিছু অংশ মুচড়ে যায় এবং গ্লাস ভেঙে পড়ায় কাচের টুকরো শিক্ষার্থীদের গায়ে লেগে কয়েকজন আহত হয়েছেন। এরপর শিক্ষার্থীরা ট্রাককে ধরার চেষ্টা করলে দ্রুত গতিতে পালিয়ে যায়। বাসে আহত শিক্ষার্থীরা নিকটস্থ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। ভাগ্য ভালো কেউ গুরুতর আহত হননি।’

অভিযোগের সুরে তিনি আরও বলেন, ‘লাল বাসে হেলপার থাকে না এটা একটা সমস্যা। প্রশাসন যেন লাল বাসে হেলপারের বিষয়টি আমলে নেয়। তাছাড়া বিআরটিসির বাস গুলো লক্কড়-ঝক্কড় করে এবং এগুলোর ফিটনেস নেই। ফিটনেসবিহীন বাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ না।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমাদের ভাড়ায় চালিত বিআরটিসি ৪ নম্বর বাসকে একটা ট্রাক ধাক্কা দিয়েছে শুনেছি। এতে কতজন আহত হয়েছেন, সঠিক তথ্য এখনো পাইনি।’

বাসে হেলপার ছিল না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘এই বাসগুলো সরকারি বাস। এতে হেলপার দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ আবেদন করতে পারি, এর বেশি কিছু না।’

ফিটনেসবিহীন বাসের ব্যাপারে তিনি জানান, ‘বিআরটিসি বাস যেহেতু সরকারি বাস, এগুলো পরিবর্তন করতে পারে একমাত্র সরকার। আমরা পরিবহণ পুল থেকে বারবার তাদের সাথে কথা বলতেছি ভালো ফিটনেসের গাড়ি দেওয়ার জন্য। কিন্তু, সরকার গত আঠারো-ঊনিশ বছর ধরে গাড়ি কিনতেছে না। গাড়ির ফিটনেস খারাপ হওয়ার কারণে আমরা অনেকদিন ধরে তাদের সাথে চুক্তি আটকে রেখেছি।’

এই বিভাগের আরো খবর