1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জবিতে শিবিরের স্বাস্থ্যসেবা ক্যাম্পে সেবা নিলেন ৪১৭ শিক্ষার্থী - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

জবিতে শিবিরের স্বাস্থ্যসেবা ক্যাম্পে সেবা নিলেন ৪১৭ শিক্ষার্থী

রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৬ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’ শেষ হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচতলায় দ্বিতীয় ও সমাপনী দিনের কার্যক্রম শেষে জানা যায়, এ ক্যাম্প থেকে দুই দিনে মোট ৪১৭ শিক্ষার্থী সেবা নিয়েছেন।

দ্বিতীয় দিনে ৬টি বুথে ব্যক্তিগত সেবা নিয়েছেন ৭২ জন এবং ২টি বুথে গ্রুপ কাউন্সেলিং সেবা নিয়েছেন ১২০ জন শিক্ষার্থী। এ ছাড়া নারী ৯ জন ও পুরুষ ৬ জনসহ মোট ১৫ জন বিশেষজ্ঞ শিক্ষার্থীদের সেবা দেন। দুই দিনের ক্যাম্পে মোট ১৬০ জন শিক্ষার্থী ব্যক্তিগত সেবা, ১৬২ জন গ্রুপ কাউন্সেলিং সেবা এবং ৯৫ জন সেমিনারের মাধ্যমে পরামর্শ নেন।

কাউন্সেলিং সেবা গ্রহণকারী জাহির নামের এক শিক্ষার্থী বলেন, “শিবিরের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয়। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ ক্যারিয়ার, সম্পর্ক ও পারিবারিক জটিলতা নিয়ে হতাশ থাকে। তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এ ধরনের সেশন গুরুত্বপূর্ণ।”

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ জানান, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমাপনী দিনের কার্যক্রম চলে। “আমরা অত্যন্ত সফলভাবে এই ক্যাম্প শেষ করতে পেরেছি,” বলেন তিনি।

শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “গত বছরে জবিতে ১০-১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মানসিক স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে তারা হয়তো প্রয়োজনীয় সহায়তা পায়নি। বিশ্ববিদ্যালয়ে একটি কাউন্সেলিং সেন্টার থাকলেও সেখানে বিশেষজ্ঞের অভাব রয়েছে। শিক্ষার্থীরা আন্দোলন করেও সুফল পায়নি। এজন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও জানান, দুই দিনে ৪১৭ শিক্ষার্থীর মধ্যে ১৩৫ জনকে বিশেষ হেলথ কার্ড দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা এক মাসে চারটি ফ্রি সেবা পাবেন সহযোগী হাসপাতালগুলো থেকে। এ জন্য তাদের কোনো টাকা দিতে হবে না।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রথম দিনের কার্যক্রমে ৪৯৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। ওই দিন পরীক্ষার দুশ্চিন্তা, সম্পর্কের সংকট, মানসিক চাপ নিয়ন্ত্রণ, চাপের কারণে ভুলে যাওয়া, ডিভাইস আসক্তি ও জীবনযাত্রার পরিবর্তন– এই ছয়টি বিষয়ে কাউন্সেলিং সেবা দেওয়া হয়। ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ, ইনসাইট মেন্টাল হাসপাতাল, অলোরা হাসপাতাল ও আদ-দ্বীন মেডিকেল কলেজের অভিজ্ঞ মনোবিজ্ঞানীরা সেবা দেন।

এই বিভাগের আরো খবর