
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় র্যাব-১৩ এর অভিযানে ৭৬ কেজি (প্রায় ২ মণ) গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি আতিকুর রহমান নয়ন (৫০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
রোববার (১৯ এপ্রিল) র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামে অভিযান চালায় র্যাব-১৩ এর একটি দল। অভিযানের সময় আতিকুর রহমান নয়নের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।
Leave a Reply