1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যা; স্বামী সুধাংশু আটক - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দলের নেতা ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা? প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

কুড়িগ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যা; স্বামী সুধাংশু আটক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ১০:৪৫ এএম
শেয়ার করুন

কুড়িগ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সুধাংশু বর্মনকে (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সুধাংশুকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

গতকাল সোমবার (২২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। গ্রেপ্তার সুধাংশু জেলার রাজারহাট উপজেলার পোদ্দারপাড়া এলাকার খোকারাম বর্মনের ছেলে।
পুলিশ জানায়, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত স্বামী শ্রী সুধাংশু তার স্ত্রী গায়েত্রী রানী ওরফে বাতাসীকে (৪০) হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করে। এরপর রবিবার সকালের দিকে গায়েত্রী রানী ওরফে বাতাসী মারা যায়। ঘটনার পরেই নিহতের বাবা শ্রী দেবেন্দ্র নাথ বর্মন রবিবার বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাজারহাট থানার এসআই নিরঞ্জন রায়ের নেতৃত্বে ওই দিন পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পলাতক সুধাংশু বর্মনকে রাজারহাট উপজেলার সিংগের ডাবরী এলাকা থেকে গ্রেপ্তার করে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, থানায় হত্যা মামলা দায়েরের আড়াই ঘণ্টার ব্যবধানে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা। গতকাল সোমবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর