1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মহাসড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কুড়িগ্রামে ধরলাম ব্রিজে ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে দেশে ফিরলেন বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, অতীতের ভুলত্রুটির জন্য চাইলেন ক্ষমা নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি হিলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চরফ্যাশনে ওষুধ প্রশাসনের অভিযানে জরিমানা

মহাসড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৮:২৯ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রাজারহাটে গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী (৪০) রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা। আহতরা হলেন—মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান এবং সিএনজিচালক দুলু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমেরা গ্যাসের সিলিন্ডারবোঝাই একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজি কুড়িগ্রামের দিকে আসছিল। শিমুলতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে এরশাদ আলীর মৃত্যু হয়।
আহতদের প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও সিএনজি জব্দ করেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

এই বিভাগের আরো খবর