1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চান্দিশকরাকে হারিয়ে ফাইনালে আইকনিক-৮ - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য: বিতর্কের মুখে পুলিশের ব্যাখ্যা রাশিয়া: ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নারী নির্যাতনের মামলায় শীর্ষে পশ্চিমবঙ্গ, অভিযোগে জড়িত ব্যক্তি ১৮৭ জন জনপ্রতিনিধি গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদাম ও পানি ফ্যাক্টরিতে আগুন ক্রসফায়ার ঘিরে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর চৌদ্দগ্রামে ১ লাখ ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ: চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার,গ্রেপ্তার ৪ বিজিবির অভিযানে ২১৫ কেজি কষ্টিপাথর উদ্ধার, মূল্য ১ কোটি ৭ লাখ টাকা ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে সিডিএর অভিযান অব্যাহত ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের দাবি টিআইবির

চৌদ্দগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চান্দিশকরাকে হারিয়ে ফাইনালে আইকনিক-৮

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৮:৫৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে চান্দিশকরা ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দল আইকনিক-৮। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাকে ঘিরে মাঠজুড়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টানটান উত্তেজনা।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ২-০ গোলের জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আইকনিক-৮।
দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রামের মাঠে ফুটবল খেলার চর্চা ও জনপ্রিয়তা ফিরিয়ে আনার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজক ও ক্রীড়াপ্রেমীরা।
সাবেক ফুটবলার, ক্রীড়া সংগঠক ও চৌদ্দগ্রাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সহসভাপতি খোরশেদ আলমের ঐকান্তিক প্রচেষ্টায় টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার বিশেষ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় সেমিফাইনাল শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হুদা বলেন, “প্রযুক্তির গণ্ডি পেরিয়ে তরুণদের মাঠমুখী করার এ উদ্যোগ কেবল একটি টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোর ও তরুণদের মানসিক বিকাশ, পারস্পরিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, দেশবরেণ্য ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট চৌদ্দগ্রামের হারিয়ে যেতে বসা ক্রীড়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে সহায়ক হবে।
খেলার শুরুতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন উপস্থিত থাকায় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি গাজী শহিদুর রহমান, কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
আইকনিক-৮-এর ফাইনালে ওঠার মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা লড়াই নিয়ে চৌদ্দগ্রামের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

এই বিভাগের আরো খবর