1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচার: ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ - আজকের কাগজ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মতলব উত্তরে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মামুনুল হকের অবস্থান নিয়ে তিন মুরুব্বিকে চিঠি দিলেন নুরুল ইসলাম ওলীপুরী প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কি সরিয়ে দিচ্ছেন ট্রাম্প? হিলিতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিন জনকে গ্রেফতার উইকহ্যাম |: প্রথম ইনিংসে কত রান করতে চায় উইন্ডিজ বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম জাহাজে সেন্টমার্টিনে ৮৩৬ পর্যটক, দ্বীপজুড়ে উৎসবের আমেজ

অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচার: ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:১৮ পিএম
শেয়ার করুন

রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা! তবে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে সেই মাদকবাহী অ্যাম্বুলেন্স। এ সময় অ্যাম্বুলেন্স থেকে ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই রেজওয়ানুল ইসলামসহ পুলিশের একটি দল টোল প্লাজায় চেকপোস্ট বসায়। এ সময় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে রোগী পরিবহনের আড়ালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদকসহ অ্যাম্বুলেন্সটি জব্দ এবং দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ির মো. নাহিদ (২৬) ও চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহেরগড়া ইদ্রিস চেয়ারম্যান বাড়ির আব্দুর রহিম মুন্না (২৬)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রোগী পরিবহনের মতো জরুরি সেবার আড়ালে মাদক পাচারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই বিভাগের আরো খবর