1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে আদালতে নেতানিয়াহুর দল লিকুদ - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত: ফাঁস হওয়া নথি মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নাজমুন আরা, দিশারী পরিবারের ফুলের শুভেচ্ছা ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৫ কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার মোহনগঞ্জে আ’লীগের এমপি সহ ৬ বাসা-বাড়ীতে হামলা ও ভাংচুর, হাওর এক্সপ্রেসে ট্রেনে আগুন অধিনায়কত্ব নিয়ে কোনো তাড়াহুড়ো নেই হামজা চৌধুরীর জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছাত্রদলের দুই নেতা

নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে আদালতে নেতানিয়াহুর দল লিকুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:৩৯ পিএম
শেয়ার করুন

ইসরাইলের সাধারণ নির্বাচনে পরাজয়ের পর ফলাফল উল্টে দিতে নতুন কৌশল অবলম্বন করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। দলটি অভিযোগ তুলেছে যে, আরব রাজনৈতিক দলগুলো অবৈধভাবে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের মাধ্যমে ভোটারদের গতিবিধি পর্যবেক্ষণ করে উপস্থিতি বাড়িয়েছে, যা শেষ পর্যন্ত নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অভিযোগের ভিত্তিতে জেরুজালেম জেলা আদালতে আগামী ১৭ নভেম্বরের মধ্যে আপিল করার ঘোষণা দিয়েছে দলটি।

তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ‘সিভিলিয়ান ইলেকশন গার্ড’ জানিয়েছে, এই ধরনের নিষিদ্ধ অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে লিকুদ পার্টির কর্মীরাই সবচেয়ে এগিয়ে রয়েছেন, যার হার ৩২ শতাংশ। এছাড়া নির্বাচন চলাকালে জালিয়াতির যে দুটি প্রধান অভিযোগ উঠেছিল, পর্যাপ্ত প্রমাণের অভাবে সেসব তদন্তও মুখ থুবড়ে পড়েছে।

এদিকে নির্বাচন কমিশন এসব বিতর্কিত অভিযোগ আমলে না নিয়ে নির্বাচনের চূড়ান্ত ফলাফল রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছে। বর্তমান হিসাব অনুযায়ী পার্লামেন্টে ৬৭ জন সদস্যের সমর্থন নিয়ে সরকার গঠনের জন্য বিরোধী দল ‘য়াশার’-এর নেতা গাদি আইজেনকোটকে আহ্বান জানাতে যাচ্ছেন প্রেসিডেন্ট আইজাক হারজোগ। বিপরীতে, নেতানিয়াহুর পক্ষে এখন পর্যন্ত মাত্র ৪৬ জন সংসদ সদস্যের সমর্থন রয়েছে।

এই বিভাগের আরো খবর