1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, নজর মার্কিন মুদ্রাস্ফীতির তথ্যে - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরে শরীফ বললেন, ‘ন্যায়বিচার পেয়েছি’ ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত: ফাঁস হওয়া নথি মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নাজমুন আরা, দিশারী পরিবারের ফুলের শুভেচ্ছা ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৫ কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার মোহনগঞ্জে আ’লীগের এমপি সহ ৬ বাসা-বাড়ীতে হামলা ও ভাংচুর, হাওর এক্সপ্রেসে ট্রেনে আগুন অধিনায়কত্ব নিয়ে কোনো তাড়াহুড়ো নেই হামজা চৌধুরীর

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, নজর মার্কিন মুদ্রাস্ফীতির তথ্যে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৪:৩৯ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। আগের কার্যদিবসে স্বর্ণের দর ১ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার বাজারে কিছুটা অস্থিরতা দেখা দেয়। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২টা মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে ৪ হাজার ১২৪ ডলার ৪২ সেন্টে স্থির হয়েছে। তবে ডিসেম্বর মাসের সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৩ ডলারে পৌঁছেছে।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা জানিয়েছেন, বাজারে আপাতত দর ওঠানামা করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের সংঘাত আর না বাড়ানোর অবস্থানে থাকে এবং এর প্রভাবে তেলের দাম কমতে থাকে, তবে তা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক হতে পারে। কারণ, এই বিষয়গুলো ডলারের বিনিময় হার, মুদ্রাস্ফীতি এবং সুদহারের প্রত্যাশার ওপর সরাসরি প্রভাব ফেলে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে তিনি আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রেখেছেন। এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা হোয়াইট হাউসে আলোচনার সময় তাকে অনুরোধ জানান।

এদিকে মুদ্রানীতি নিয়ে ফেডারেল রিজার্ভের অবস্থান বিনিয়োগকারীদের মনোযোগের কেন্দ্রে রয়েছে। রিচমন্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট টম বারকিন সোমবার এক আলোচনায় জানান, মূল্যস্ফীতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা প্রয়োজন। বাজার বিশ্লেষক ও লেনদেনকারীদের ধারণা, ডিসেম্বরে ফেড নীতি নির্ধারণী সভায় সুদহার বাড়াতে পারে; সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী এমন সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ। উল্লেখ্য, সুদহার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়, যা বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়। তবে আগামী ডিসেম্বরে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সে বিষয়ে তার নির্দিষ্ট কোনো পূর্বাভাস নেই।

বিনিয়োগকারীরা এখন মঙ্গলবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং শুক্রবারের উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) দিকে তাকিয়ে আছেন। এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। রুপার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ২২ সেন্টে নেমেছে। প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ কমে ১ হাজার ৩৯ ডলারে দাঁড়িয়েছে, তবে প্লাটিনামের দর প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৫৭৭ ডলার ৫৭ সেন্টে অবস্থান করছে। তার মতে, মূল্যস্ফীতিই এখন সবচেয়ে বড় ঝুঁকি।

এই বিভাগের আরো খবর