1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছাত্রদলের দুই নেতা - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরে শরীফ বললেন, ‘ন্যায়বিচার পেয়েছি’ ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত: ফাঁস হওয়া নথি মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নাজমুন আরা, দিশারী পরিবারের ফুলের শুভেচ্ছা ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৫ কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার মোহনগঞ্জে আ’লীগের এমপি সহ ৬ বাসা-বাড়ীতে হামলা ও ভাংচুর, হাওর এক্সপ্রেসে ট্রেনে আগুন অধিনায়কত্ব নিয়ে কোনো তাড়াহুড়ো নেই হামজা চৌধুরীর

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছাত্রদলের দুই নেতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৫:০৯ পিএম
শেয়ার করুন

বিএনপি সরকার গঠনের পর পঞ্চম বিদেশ সফরে তুরস্কে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার তিনি ঢাকা ছাড়েন। এবারের সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত এবং ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। এ সফরের মাধ্যমে মমিনুল ইসলাম জিসান বৈশ্বিক জলবায়ু সংকটের একটি বিশেষ দিক আন্তর্জাতিক মহলে তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরের তালিকায় এটি পঞ্চম। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছেন। এরপর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র এবং সবশেষে অর্থনৈতিক করিডোর বিগ-বি নিয়ে আলোচনার অংশ হিসেবে জাপান সফর করেন। এবারের তুরস্ক সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রবীণদের সম্মাননা ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার কাজও করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অন্যান্যদের মধ্যে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, মিডিয়া টিম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গও এই সফরে অংশ নিচ্ছেন।

সফরসঙ্গী কাজী জিয়াউদ্দিন বাসিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হওয়ার আগে তিনি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থী জয়ী হওয়ার নেপথ্যে বাসিতের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা রয়েছে নেতাকর্মীদের মাঝে। এছাড়া সামাজিক কর্মকাণ্ড, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম এবং মেডিকেল ক্যাম্প পরিচালনার মতো মানবিক উদ্যোগে তিনি নিয়মিত সম্পৃক্ত থাকেন। দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। পুলিশের অভিযানে আহত হয়ে দীর্ঘ সময় তাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল এবং তার বিরুদ্ধে গুম ও হয়রানির অভিযোগও রয়েছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রাজধানীর সায়েন্সল্যাব ও রামপুরা এলাকায় ছাত্র-জনতার প্রতিরোধেও তার সক্রিয় ভূমিকা ছিল। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগের টিম-৬-এর টিমলিডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাসিত। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে ছাত্রদলের নেতাকর্মীদের একটি বড় অংশের সমর্থন রয়েছে তার প্রতি। পাশাপাশি হল সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোতেও ছাত্রদল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। ছাত্রদল নেতাকর্মীদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষালয় স্থাপন, বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে তার সম্পৃক্ততা রয়েছে।

অন্যদিকে, ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি নির্দিষ্ট বিষয় বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান। তিনি বলেন, প্রচলিত জলবায়ু সমস্যাগুলোর বাইরে বাংলাদেশের হাওরাঞ্চলে আশঙ্কাজনক হারে বজ্রপাত বৃদ্ধি এবং এর ফলে প্রাণহানির ঘটনাটি অত্যন্ত উদ্বেগের। এই বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই তার লক্ষ্য। এ বিষয়ে তিনি বলেন, ‘গতানুগতিক সমস্যা যেমন—অনিয়মিত মৌসুম, অনাবৃষ্টি, নদীভাঙন, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, নিম্নাঞ্চল প্লাবিত হওয়া এবং লবণাক্ততার কারণে জমির উর্বরতা নষ্ট হওয়ার বাইরে জলবায়ু পরিবর্তনজনিত ভিন্ন একটি বিষয়ে বিশ্ব স।

আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দুই ছাত্রনেতার অন্তর্ভুক্তি এবং জলবায়ু সংকটের বিশেষ দিক তুলে ধরার এই উদ্যোগকে সংশ্লিষ্টরা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

এই বিভাগের আরো খবর