1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আবেদন আহ্বান করলেন আইনমন্ত্রী - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আবেদন আহ্বান করলেন আইনমন্ত্রী সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরে শরীফ বললেন, ‘ন্যায়বিচার পেয়েছি’ ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত: ফাঁস হওয়া নথি মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নাজমুন আরা, দিশারী পরিবারের ফুলের শুভেচ্ছা ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৫ কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার মোহনগঞ্জে আ’লীগের এমপি সহ ৬ বাসা-বাড়ীতে হামলা ও ভাংচুর, হাওর এক্সপ্রেসে ট্রেনে আগুন

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আবেদন আহ্বান করলেন আইনমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:৩৯ পিএম
শেয়ার করুন

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো যথাযথ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার।

ধর্ষণ মামলা ছাড়া অন্য সব রাজনৈতিক মামলা নির্দিষ্ট প্রক্রিয়া ও সরকারি যাচাই-বাছাই শেষে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্টভাবে জানান, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছে বলে যাচাইয়ে প্রমাণিত হলে তা প্রত্যাহারে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা শর্ত রাখা হবে না। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের (নোয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

সরকার এ ক্ষেত্রে মামলাগুলোকে তিনভাগে চিহ্নিত করেছে। যেসব মামলায় পুলিশ এখনো অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেনি এবং চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর্যায়ে রয়েছে, সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। অন্যদিকে, যেসব মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। শুধু এজাহার বা নথিপত্র দেখে কোনো মামলাকে স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক মামলা হিসেবে চিহ্নিত করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত ফরমে দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কারও বিরুদ্ধে এমন মামলা থাকলে দেরি না করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করুন, সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে বলেন, তারা অতীতে কখনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি, বরং আইনি লড়াইয়ের মাধ্যমে প্রতিকার চেয়েছেন।

সংসদে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে বিচারকের প্রায় ৩৯৪টি পদ শূন্য রয়েছে। তবে এই সংকট কাটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত শূন্য পদগুলো পূরণের কাজ চলছে। সরকার আশা করছে, বিচার বিভাগীয় এই জনবল সংকট অচিরেই কাটিয়ে ওঠা সম্ভব হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিচারাধীন মামলার সংখ্যা এবং বিচারকের সংকট নিয়ে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. কেরামত আলীর (চাঁপাইনবাবগঞ্জ-১) আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ব।

এই বিভাগের আরো খবর