1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ডিসেম্বরে দেশে ফিরবেন শেখ হাসিনা? তুঙ্গে রাজনৈতিক বিতর্ক - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ইসরাইলের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আগ্নেয়াস্ত্রের ভিডিও আপলোড করে হুমকি দাতা বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রথমবার বাংলাদেশের নেতৃত্বে হামজা, লঙ্কানদের বিপক্ষে তিন পরিবর্তন একাত্তরের ১১ নভেম্বর শহীদ হন ৯ বীরযোদ্ধা: চৌদ্দগ্রামের মাটিতে মুক্তিযুদ্ধের অনন্য আত্মত্যাগের ৫৫ বছর আজ নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ দুইজন আটক, কাঠের বোট জব্দ কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড নজরুল বর্ষে রাজারহাটের হ্যাটট্রিক, তিন শিক্ষার্থীই বিভাগসেরা! টেকনাফে যুবলীগের মশাল মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত

ডিসেম্বরে দেশে ফিরবেন শেখ হাসিনা? তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৩:০৯ পিএম
শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যানুযায়ী, দলটির নির্বাসিত নেতারা এমনটাই দাবি করছেন। দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধ জানিয়ে লেখা ওই চিঠিটি গার্ডিয়ানের হাতে এসেছে। সাধারণ মানুষ এসব কথায় কান দিচ্ছে না।

ইতোমধ্যে দলের কয়েকজন নেতাকর্মী দেশে ফিরে গেছেন বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে নিজের পক্ষে এক ব্রিটিশ আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন হাসিনা। তবে এই আবেদনকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন সরকারের সংশ্লিষ্টরা। নানা অপতৎপরতার মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল নেওয়া হচ্ছে।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। সেই দমন-পীড়নে প্রায় ১৪০০ মানুষের প্রাণহানি ঘটেছিল। এই প্রেক্ষাপটে তার দেশে ফেরার সম্ভাবনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতার জন্ম দিয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং দলের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি অবস্থায় আছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন হাসিনা। এতে দুদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি কথিত হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে বিচার চলছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি সোমবার এক ব্রিফিংয়ে স্পষ্ট করেন যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির পাসপোর্ট নবায়নের আবেদন সম্পূর্ণ হাস্যকর ও অবাস্তব। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ভারতকে এই বার্তা পরিষ্কারভাবে দিয়েছে যে, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে। তার ভাষ্যমতে, কোনো সাজাপ্রাপ্ত আসামি বা হত্যাকারী এমন সুবিধা দাবি করতে পারেন না। তবে ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ভারত এখনো বাংলাদেশের এ দাবি উপেক্ষা করে আসছে। তাদের অনেককে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লিতেও ডাকা হয়।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পর থেকেই বাংলাদেশ সরকার তাকে ফেরত আনার জন্য ভারতের ওপর চাপ প্রয়োগ করে আসছে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম এ বিষয়ে আইনি অবস্থান তুলে ধরে বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার কোনো বৈধ সুযোগ নেই। যেহেতু রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা শেষ হয়ে গেছে, তাই দেশে ফিরলে তাকে অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন তিনি। শুধু অর্থের জন্য কোনো লবিস্ট তার হয়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। ডিসেম্বর ঘিরে যেসব শঙ্কা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকার রয়েছে।

অন্যদিকে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের দাবি, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই এই উদ্যোগ নিয়েছেন। পাসপোর্ট না পেলে তারা ট্রাভেল পাশের আবেদন করার কথাও ভাবছেন। দলের এক জ্যেষ্ঠ নেতা জানান, নেতারা সাজা ও কারাবরণের ঝুঁকি নিয়েই জনগণের কাছে ফিরে গিয়ে রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে আগ্রহী। যদিও এর আগে সেপ্টেম্বর মাসে দেশে ফেরার পরপরই সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহিকে গ্রেফতার করা হয়েছে। তাদের অনেকে অনুপস্থিতিতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হলেও দেশে ফিরে রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।

শেখ হাসিনা সম্প্রতি ইমেইলে বার্তা সংস্থা এপিকে দেওয়া বক্তব্যে জানিয়েছেন, মৃত্যুর ভাগ্য যদি তার কপালে থাকে, তবে তিনি দেশের মাটিতে নিজের মানুষের মাঝেই মৃত্যুবরণ করতে চান। তবে এই বক্তব্য ও তার ফেরার চেষ্টাকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ হিসেবে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি মনে করেন, হাসিনার হাতে যখন পুলিশ ও প্রশাসনের নিয়ন্ত্রণ ছিল, তখনই তিনি পালিয়ে গিয়েছিলেন। এখন তার দেশে ফেরার মতো কোনো শক্তি বা সাহস নেই এবং জনগণ এই ফিরে আসাকে প্রতিরোধ করবে। তবে হাসিনা ফিরতে চাইলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ইতিহাসে গণঅভ্যুত্থানের মুখে সরকার পালিয়ে যাওয়ার পর ক্ষমা না চেয়ে ফিরে আসার কোনো উদাহরণ নেই। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ক্ষমতা কাঠামো ভেঙে পড়ায় এখন আর সাহসের উৎস নেই, তাই আওয়ামী লীগের অবশিষ্ট দোসররা বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে মাত্র।

এই বিভাগের আরো খবর