1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
জলবায়ু অর্থায়নে ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, সংসদে ক্ষোভ নাহিদ ইসলামের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ চৌদ্দগ্রামে যুবদলের কমিটি গঠন নিয়ে তোলপাড়, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ টেকনাফে জরাজীর্ণ ভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যুব এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর জনবল সংকটে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সেটি রোগাক্রান্ত হয়ে পড়েছে: ৫ লক্ষ লোকের স্বাস্থ্যসেবা ঝুঁকিতে

জলবায়ু অর্থায়নে ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:০৯ পিএম
শেয়ার করুন

জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অন্তত ৫০ শতাংশ অর্থ অভিযোজন খাতে বরাদ্দের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এই আহ্বান জানান। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।

সম্মেলনে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে প্রচলিত বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা পর্যাপ্ত নয় এবং উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত প্রয়োজন ও অগ্রাধিকার এতে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, যার ওপর যুক্ত হচ্ছে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব ও সক্ষমতা নীতির আলোকে জরুরি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত অর্ধেক অভিযোজন খাতে ব্যয় করা, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ-ত্রাণ সুবিধা এবং ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজের মতো ব্যবস্থা চালু করা। এছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা, সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করার কথা বলেছেন তিনি।

বাংলাদেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে শূন্য দশমিক ৫ শতাংশেরও কম ভূমিকা রাখা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখসারিতে রয়েছে। এই চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী জানান, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন অনুযায়ী সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষাকে সমান গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক।

২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। বর্তমানে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা চলমান রয়েছে এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে ২০ শতাংশের লক্ষ্য। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে।

দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা কার্যকর রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়া পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা, পাটজাত পণ্যের ব্যবহার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার পাশাপাশি পানি সংরক্ষণ ও বন্যার ঝুঁকি কমাতে পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। সরকার সবুজ শিল্পের প্রসারের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নিচ্ছে। এর উদ্দেশ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।

সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু কার্যক্রমে তরুণ ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল প্রত্যাশা করে তিনি বৈশ্বিক সংহতি জোরদার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেন।

এ সময় কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্বদানের জন্য অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সবশেষে তিনি একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বিশ্বনেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।

এই বিভাগের আরো খবর