1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বগুড়ায় শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৫ যাত্রী নিহত - আজকের কাগজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
আমি না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প ‘১৬ বছর ধরে আমাকে বুলিং করা হচ্ছে’, ক্ষোভ ঝাড়লেন প্রভা কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি দুঃখজনকভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি: প্রধানমন্ত্রী পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি! চীনের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে চট্টগ্রামে পূর্ব শত্রুতার জেরে কামরাঙ্গীরচরে যুবক খুন, গ্রেপ্তার ২ শূন্যরেখায় দুই শিশুর কান্না, এক মায়ের আর্তনাদ—‘আমরা বাঁচতে চাই’ নওগাঁয় দুর্নীতি বিরোধী বিতর্ক হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান

বগুড়ায় শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৫ যাত্রী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২ ১:৪৮ পিএম
শেয়ার করুন

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর আমবাগান নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনায় হতাহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

আহতদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব-১৪-৮৭৫১) ঢাকা মহাসড়কের মির্জাপুর আমবাগান নামক স্থানে বিপরীতদিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচজন যাত্রী নিহত হন। সেই সঙ্গে বাস ও সিএনজি আরো  ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ সদস্য রয়েছেন। তাদের সবার বয়স ২৫-৫০ বছরের মধ্যে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানান চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্ত

এই বিভাগের আরো খবর