1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উত্তরা থেকে গ্রেপ্তার হিজবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

উত্তরা থেকে গ্রেপ্তার হিজবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ২:০২ পিএম
শেয়ার করুন

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহ্‌রীরের তিন সদস্যের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)। এদের মধ্যে মনিরুল ইসলামকে দুই দিন, মোহতাসিন বিল্লাহ, মাহমুদুল হাসানকে এক দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় করা এই মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহ্‌রীর বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারনের ভিতর আতঙ্ক সৃষ্টি, উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে ৭ মার্চশুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেইটে ‘মার্চ ফর খেলাফত’ কর্মসূচি ঘোষণা করে। এ জন্য উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৪৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় আসামি মোহতাসিন বিল্লাহর বাসায় একত্রিত হয়ে শলা-পরামর্শ করে। অভিযান চালিয়ে ৬ মার্চ দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে দুইজনকে আটক করা হয়। অন্যান্য আসামিরা কৌশলে পালিয়ে যান।

পরে রাত সাড়ে ১২ টায় উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টররের ১/এ নম্বর রোডের ১৬ নম্বর বাসার ৪ নম্বর ফ্ল্যাট থেকে আসামি মাহমুদুল হাসানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরে সক্রিয় সদস্য বলে জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *