1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে সাত দফায় আটক ২৮১১ - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে সাত দফায় আটক ২৮১১

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৮:৩৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরও ৫১৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ নিয়ে সাত দফার অভিযানে মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮১১ জনে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে,এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করেন পুলিশ সদস্যরা। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর। কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরো খবর