1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খাজনা, ট্যাক্স না দিলে শাস্তি পেতে হবে : ওবায়দুল কাদের - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারির দৌড় তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ অভিযোগে কুড়িগ্রামে বৃদ্ধ আটক মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার রৌমারী শূন্যরেখা থেকে উধাও দুই যুবক! ভোরে সাপাহার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্য লাইনে ৯ জনকে আটকালো বিজিবি

খাজনা, ট্যাক্স না দিলে শাস্তি পেতে হবে : ওবায়দুল কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১২:৪৩ পিএম
শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ইউটিলিটি বিল না দিলে সাজা হবে। বিদ্যুৎ, পানির বিল না দিলে লাইন কাটা যাবে। খাজনা, ট্যাক্স না দিলে শাস্তি পেতে হবে, সোজা কথা।’

রবিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, তারেক রহমান বিদেশে বসে দেশে নেতাকর্মীদের অসহযোগ আন্দোলন পালনের ডাক দিয়েছেন। কিন্তু আগেই দলের লোকদের অনেকের আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তারেকের ডাক শুনলে তাদের আমও যাবে ছালাও যাবে। যাদের আঙুল ফুলে কলাগাছ হয়েছে তারা তারেকের ডাক শুনবে, এটা মনে করার কোনো কারণ নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আবারও বলি, বিদেশে বসে রিমোট কন্ট্রোলে এসব উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছেন। নিজে কেন সশরীরে নেই? সাহস থাকলে আসুন, মোকাবেলা হবে রাজপথে।’

কাদের বলেন, ‘রিজভীকে ছেড়ে দিয়েছেন; আজকে শুনলাম চান্দিনায় কুয়াশার ভেতর ১০-১২ জন মিছিল করেছে। নিজস্ব উপায়ে ভিডিও করছে আর তা টেলিভিশনে পাঠায়, ফেসবুকে প্রচার করে।

এটাকে বলছে আন্দোলন। বাংলাদেশে এভাবে বিপ্লব হবে না।’

এই বিভাগের আরো খবর