1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ করতে হবে: রিজভী - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ করতে হবে: রিজভী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১২:৩৫ এএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি অক্সফোর্ড হয়, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজ ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ সময় পর যেন নিজের বাড়িতে ফিরে আসার অনুভূতি হচ্ছে। ক্যাম্পাস, ভবন ও সবুজ চত্বরসহ বিশ্ববিদ্যালয়টির প্রতিটি স্থানের সঙ্গে এখনো তার গভীর স্মৃতি জড়িয়ে আছে। সেই ছাত্রজীবনের আনন্দ ও গর্বের অনুভূতি আজও তার মন থেকে মুছে যায়নি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে তার দেখা হয়েছে, যা তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। যুক্তরাষ্ট্রের একটি বড় ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত এক প্রাক্তন শিক্ষার্থীর আন্তরিকতার কথা স্মরণ করে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পর তাদের মধ্যে যে আবেগ ও সৌহার্দ্য প্রকাশ পায়, তা সত্যিই স্মরণীয়। নিজের গ্রাম কিংবা বাড়ির মানুষের সঙ্গে দেখা হওয়ার মতোই বিশ্ববিদ্যালয়ের সাবেক সহপাঠীদের সঙ্গে দেখা হলে আনন্দ তৈরি হয়।

রাজনীতির বাইরে সামাজিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে এই নেতা বলেন, তাদের সময়ে ছাত্ররাজনীতিতে বিভিন্ন মতের সংঘাত ও মনোমালিন্য থাকলেও ব্যক্তিগত পর্যায়ে পারস্পরিক সহাবস্থান ও উদারতা বজায় ছিল। শিক্ষকদের স্নেহ যেমন দলমতের ঊর্ধ্বে ছিল, তেমনি শিক্ষার্থীরাও রাজনৈতিক পরিচয়ের বাইরে সামাজিক সম্পর্কগুলোকে গুরুত্ব দিতেন। বর্তমান সময়েও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেই অটুট বন্ধন ও আন্তরিকতা লক্ষ্য করা যায়, যা অত্যন্ত প্রশংসনীয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের এই স্মৃতি ধরে রাখতে এবং এর উন্নয়নে যে ভূমিকা রাখছে, তার ভূয়সী প্রশংসা করেন রিজভী। শিক্ষকেরা কে কোন ছাত্রসংগঠন করতেন, তা বিবেচনা না করে শিক্ষার্থীদের স্নেহ করতেন।

বিশ্ববিদ্যালয়কে কেবল একটি শিক্ষাঙ্গন হিসেবে না দেখে এর ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বরেন্দ্র জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কথা উল্লেখ করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সুনাম রয়েছে। বিশ্ববিদ্যালয়টিকে একটি প্রাণবন্ত, বৃক্ষশোভিত এবং উন্নত গবেষণাবান্ধব শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার বিশাল সুযোগ রয়েছে। সবশেষে তিনি প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম বিশ্বদরবারে আরও সুসংহত করার আহ্বান জানান। বিএনপির এই নেতা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে নানা পেশায় যুক্ত থাকলেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের আবেগের সম্পর্ক রয়েছে। এর সঙ্গে অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা জড়িয়ে রয়েছে। প্রতিষ্ঠানটির দেশ-বিদেশে সুনাম রয়েছে এবং রাজশাহীতে যাওয়া অনেক অতিথি এটি পরিদর্শন করেন।

এই বিভাগের আরো খবর