1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পিরোজপুর থেকে ১২ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা অকার্যকর: ২৭ শতাংশ শিশুর শরীরে মিলছে না অ্যান্টিবডি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতা নির্ধারণে ৩ নভেম্বর ভোট ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে, কমেছে সহায়তা ছাড় কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় ওসিকে আদালতে তলব ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য: বিতর্কের মুখে পুলিশের ব্যাখ্যা রাশিয়া: ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

পিরোজপুর থেকে ১২ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ১১:২৩ এএম
শেয়ার করুন

মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশালে বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বাস ও মিনিবাস ধর্মঘট চলছে। এতে জেলা থেকে ১২ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

এদিকে, জেলা বিএনপি দাবি করেছে বরিশালে তাদের বিভাগীয় গণসমাবেশ ঠেকাতেই এ ধর্মঘট ডাকা হয়েছে। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আগামীকাল শনিবার বরিশালে বিভাগীয় গণসমাবেশে সব বাধা বিপত্তিকে অতিক্রম করে পিরোজপুর জেলা থেকে ১৫ হাজারের বেশি লোক নিয়ে বিভাগীয় গণসমাবেশে উপস্থিত হতে চান। অন্যান্য স্থানের মতো পিরোজপুরের সকল নৌ ও সড়ক পথে চলাচলকারি পরিবহন গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গণসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন জায়গা থেকে রাতেই ট্রলারে করে রওনা করেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। গণসমাবেশকে কেন্দ্র করে নেসারাবাদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামালসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি রতন কুমার চক্রবর্তী বলেন, সড়ক পথে নসিমন-করিমন বন্ধের দাবিতে বৃহস্পতি, শুক্র ও শনিবার বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-কুয়াকাটা রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন তারা।

এই বিভাগের আরো খবর