1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোলার মনপুরায় আলোকসজ্জার কাজ করতে গিয়ে কিশোরের করুণ মৃত্যু - আজকের কাগজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের পাঁচ দাবির প্রতি সমর্থন জানালো জামায়াত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে হবে সামাজিক মাধ্যমে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বোয়ালমারীতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসে আবেদনের সুযোগ চেম্বারের গণ্ডি পেরিয়ে নদী বাঁচাতে মাঠে চিকিৎসক উষা, তাঁর ডাকে সাড়া দিয়ে নামলেন শতাধিক স্বেচ্ছাসেবী জোহানেসবার্গ টেস্টের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সাপাহারে বিএনপির বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি এমপির নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি সারে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রী আটক শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি শারীরিক শিক্ষা দপ্তরের তালিকায় বিভাগের নামের আগে ‘মোঃ’, সমালোচনার ঝড়

ভোলার মনপুরায় আলোকসজ্জার কাজ করতে গিয়ে কিশোরের করুণ মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৪:৩৯ পিএম
শেয়ার করুন

ভোলার মনপুরা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাঢ়ী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে এবং সে কোরালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কর্মরত ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ঝাড়বাতিসহ আলোকসজ্জার কাজ করছিল আশরাফুল। জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, বিয়ে বাড়ির অনুষ্ঠান উপলক্ষে গতকাল রাতে আলোকসজ্জা ও ঝাড়বাতি স্থাপনের কাজ করছিল আশরাফুল।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কবির সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সংসারে আর্থিক অনটন ঘোচাতে পড়ালেখার পাশাপাশি কিশোর বয়সেই সে ডেকোরেটরের কাজে যুক্ত হয়েছিল। প্রতিদিনের উপার্জনে পরিবারের অভাব মেটানোর চেষ্টা করত এই কিশোর।

এদিকে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, স্থানীয়ভাবে জানাজা শেষে আজ বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর