1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১০:৪৯ এএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে উপজেলার মিয়াবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মিয়াবাজারস্থ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, সেবাগ্রহীতাকে সঠিকভাবে ওজনে পণ্যসামগ্রী দেওয়া হচ্ছে কিনা, প্রতিটি পণ্য বা সেবার মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শিত হয়েছে কিনা তাহা যাচাই করা হয়।

এ সময় মিষ্টি, দই, টোস্ট, ব্রেড ও মিষ্টিজাত খাদ্যদ্রব্য তৈরি এবং বাজারজাতকরণের লাইসেন্স না থাকা, পণ্য ওজন ও পরিমাপদন্ড সঠিকভাবে কাজ করছে কিনা সেই মর্মে বিএসটিআই এর কোন ক্যালিব্রেশন সার্টিফিকেট না থাকা সহ উৎপাদিত পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার দায়ে গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি, আফতাব সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিকে সর্বমোট ২৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং তৎক্ষণাৎ তা আদায় করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে আশেপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে সতর্ক করা হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মিয়াবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক চার ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *