1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেখ হাসিনা-নওফেলসহ চট্টগ্রামে ৩৪ জনের বিরুদ্ধে মামলা - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা-নওফেলসহ চট্টগ্রামে ৩৪ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ১১:৪৫ এএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে।

মামলার এজাহারে বাদী পারভেজ উল্লেখ করেন, আমার ভাতিজা তানভীর ছিদ্দিকী নগরীর আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। গত ১৮ জুলাই দুপুর অনুমান ২টা ৪০ মিনিটে শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করে মুরাদপুর থেকে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারের সামনের সড়কে অবস্থান করে।

ওই দিন বিকাল ৪টা ২০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশে বিবাদীরা ধারালো চাপাতি, কিরিচসহ মারাত্মক আগ্নেয়াস্ত্র চান্দগাঁও ওয়াপদা অফিসের দিক থেকে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আমার ভাতিজা তানভীর ছিদ্দিকীসহ অন্য শিক্ষার্থীদের দিকে ইটপাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে।

এতে আমার ভাতিজা তানভীর ছিদ্দিকী গুলিবিদ্ধ হয়। কোটা সংস্কার আন্দোলনকারীসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। একই স্থানে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া (২৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বহদ্দারহাট কাঁচাবাজার মুদির দোকানের কর্মচারী পথচারী সাইমন প্রকাশ মাহিন (১৬) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রলীগের বরখাস্ত হওয়া সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসলারুল হক, শৈবাল দাশ সুমন ও নুর মোস্তফা টিনু প্রমুখ।

প্রসঙ্গত, এ নিয়ে পাঁচ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা হলো।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *