1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হরিপুরে মিলল ইউপি সদস্যের দ্বিতীয় স্ত্রীর দগ্ধ মরদেহ - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

হরিপুরে মিলল ইউপি সদস্যের দ্বিতীয় স্ত্রীর দগ্ধ মরদেহ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬ ১০:১৫ পিএম
শেয়ার করুন

স্বামীর বাড়ি থেকে দুই সন্তানকে নিয়ে কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন নাসিমা (৩৫) নামের এক গৃহবধূ।এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে পরদিন সকালে মিলল ইউপি সদস্যের ২য় স্ত্রীর দগ্ধ (আংশিক) মরদেহ।

সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে নাসিমা নামের ওই গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত নাসিমা রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউপি সদস্য আব্দুল্লাহর দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালে ফাজিলপুর গ্রামের তন্নিদিঘির পূর্ব পাশে গড় নামক স্থানে দগ্ধ অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বামী ও ইউপি সদস্য আব্দুল্লাহ জানান, গতকাল রোববার বিকেলে নাসিমা সন্তানদের নিয়ে কবিরাজের বাড়িতে যাবেন বলে বাসা থেকে বের হন। পরে রাতে তার মেয়ে ফোনে জানায়, মা খালার বাড়িতে আছেন। কিন্তু গতকাল সকালে এক নারীর মরদেহ উদ্ধারের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে শনাক্ত করেন।

হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ঘটনার তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এই বিভাগের আরো খবর