1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তিনটি হাসপাতালে গিয়ে ৭১ জনকে এনআইডি সেবা দিল ইসি - আজকের কাগজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তিনটি হাসপাতালে গিয়ে ৭১ জনকে এনআইডি সেবা দিল ইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫ ৩:০৪ পিএম
শেয়ার করুন

রাজধানীর তিনটি হাসপাতালে গিয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিল নির্বাচন কমিশন (ইসি)। দুই দিনে তিনটি হাসাপাতালে মোট ৭১ জনকে সেবা দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহাবুদ্দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল হাসপাতালে ৫৭ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এক; মোট ৭১ জনকে সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই ভোটার করে নেওয়া হয়েছে। কারো এনআইডি হারিয়ে যাওয়ায় নতুন এনআইডি দেওয়া হয়েছে। কেউ কেউ এনআইডি সংশোধন করে নিয়েছেন। অনেকেই আবার স্মার্টকার্ড নিয়েছেন।

জানা গেছে, অন্যান্য হাসাপাতালেও এই সেবা অব্যাহত রাখা হতে পারে। যদি তেমন চাহিদা আসে। এমনকি রাজধানীর বাইরেও জুলাই অভ্যুত্থানে আহত কেউ হাসপাতালে থাকলে, চাহিদার ভিত্তিতে তাদেরও সেবাটি দেওয়া হবে।

বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালনা করছে ইসি। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ। এরপর শুরু হবে ছবি তুলে নিবন্ধন শেষ করার কাজ। তাই এই কার্যক্রমে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্পৃক্ত করতেই হাসাপাতালে গিয়ে সেবা দিচ্ছে সংস্থাটি।

এই বিভাগের আরো খবর