1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, সংসদে ক্ষোভ নাহিদ ইসলামের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ চৌদ্দগ্রামে যুবদলের কমিটি গঠন নিয়ে তোলপাড়, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ টেকনাফে জরাজীর্ণ ভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যুব এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর জনবল সংকটে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সেটি রোগাক্রান্ত হয়ে পড়েছে: ৫ লক্ষ লোকের স্বাস্থ্যসেবা ঝুঁকিতে

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:৩৬ পিএম
শেয়ার করুন

​ময়মনসিংহের ত্রিশালে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং উপজেলাটিকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত। তিনি উল্লেখ করেন, সরকার ইতোমধ্যেই ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে। ​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

​ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে এম রশিদুজ্জমান মিল্লাত জানান, বগুড়া বিমানবন্দরের কাজ শুরুর পরপরই ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ হাত দেওয়া হবে। এই বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আর্থসামাজিক ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি খুব শিগগিরই ত্রিশালে পর্যটন অবকাঠামোর কার্যক্রম দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। এ ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা ও মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা মতবিনিময় সভায় অংশ নেন।

এই বিভাগের আরো খবর