1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীকে খুঁজে পেতে জরুরি মতবিনিময় সভা - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দলের নেতা ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা? প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীকে খুঁজে পেতে জরুরি মতবিনিময় সভা

জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৮:১৯ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) থেকে নিখোঁজ থাকায় এবং তার পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীরা কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের আহ্বানে আজ মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দুপুরে তাঁর কনফারেন্স রুমে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের জকসু প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন নিখোঁজ শিক্ষার্থীর ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি জানার পরপরই তিনি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করার লক্ষ্যে সম্ভাব্য করণীয় বিষয়ে সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। এছাড়াও তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে সকলের সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সাড়া দেওয়া প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত জকসু প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিরা শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে প্রচারণা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে প্রচারের আহ্বান জানান।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মোহাম্মদ সিরাজুল ইসলামের সন্ধান পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রচারণা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে একটি প্রতিনিধিদল সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করবে এবং অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কিংবা কর্মচারীদের যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে ‘কুইক রেসপন্স টিম’ দ্রুত গঠনের বিষয়েও সভায় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা নিখোঁজ শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং তার সন্ধান পেতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরো খবর