1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৯:১০ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও কলাবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় তন্তর পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে শ্রীনগরের আটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কলাবাহী একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন পুরুষ ও দুইজন নারী যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি জব্দ করে চালককে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর