1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উত্তরে বাড়বে শীত, দক্ষিণে কমবে - আজকের কাগজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

উত্তরে বাড়বে শীত, দক্ষিণে কমবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ৪:৫২ পিএম
শেয়ার করুন

দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে আগামীকাল বুধবার। তবে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে এই দুই বিভাগের সঙ্গে চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাতে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণাঞ্চলে তা কিছুটা কমতে পারে।

বৃহস্পতিবার সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। ২৯ ডিসেম্বরের পর দেশে দিন ও রাতের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী কিছুদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এই বিভাগের আরো খবর